• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

পোশাক কারখানার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ৪:৪৪
আপডেট: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ৪:৪৪

পোশাক কারখানার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জনতার আওয়াজ ডেস্ক
পোশাক শ্রমিকদের টানা বিক্ষোভের মধ্যে কারখানার নিরাপত্তা জোরদারে গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্রমিক আন্দোলন পুঁজি করে কোনো ধরনের নাশকতা-সহিংসতার মাধ্যমে পোশাকশিল্পের ক্ষতি করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিরাপত্তা জোরদারে গাজীপুর, কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেকোনো প্রয়োজনে তিনটি ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিজিবি।

গাজীপুর এলাকায়- লে. কর্নেল রফিকুল ইসলাম- 01769-600620, আশুলিয়ায় লে. কর্নেল হাসানুর রহমান- 01769600543 ও সাভারে লে. কর্নেল ফারুক হোসেন খান- 01711171281।

এদিকে, শনিবার সপ্তম দিনের মতো মজুরি বাড়ানোর দাবিতে সাভারের আশুলিয়ায় সড়কে নেমে অবরোধের চেষ্টা করেন বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com