• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চট্টগ্রামে বিএনপির ডাকা হরতালে জামায়াতের সমর্থন

প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ৫:৩৩
আপডেট: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ৫:৩৩

চট্টগ্রামে বিএনপির ডাকা হরতালে জামায়াতের সমর্থন

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সাজানো মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে রোববার চট্টগ্রামে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতালে পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর।

শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরের আমীর মুহাম্মদ শাহজাহান, মহানগরের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানান।

বিবৃতিতে জামায়াত নেতারা বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে আবারো নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। নিজেরা সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে বিরোধী দলের অহিংস গণতান্ত্রিক আন্দোলনকে সহিংস প্রমাণ করার পুরনো খেলায় আওয়ামী লীগ মেতে উঠেছে, যা দেশবাসীসহ গোটা বিশ্ববাসী প্রত্যক্ষ করছে। তারা বিরোধী নেতাকর্মীদের আটক করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার মাধ্যমে আরেকটি ভোটারবিহীন নির্বাচন করার পাঁয়তারা করছে।

তারা বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প সমাধান নেই। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশবাসীকে দুঃশাসন থেকে মুক্তি দিতে হবে। অবিলম্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। অন্যথায় চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com