• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুনামগঞ্জে বিএনপির বি ক্ষো ভ মিছিল, যানবাহন ভাঙ চুর

প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ৫:৪৫
আপডেট: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ৫:৪৫

24F3F5EB AE2C 4C08 98C3 A7A0AEB7A502

সুনামগঞ্জে বিএনপির বি ক্ষো ভ মিছিল, যানবাহন ভাঙ চুর

সরকারের পদত্যাগ এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী জোটের দলগুলোর ডাকা তৃতীয় দফার অবরোধের প্রথম দিনে আজ সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এদিন তারা বেশ কয়েকটি বাস, সিএনজিচালিত অটোরিকশা পিকআপ ভাঙচুর করেছেন।
বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জের মদনপুর-দিরাই সড়কে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিল থেকে নেতাকর্মীরা দুটি বাস, একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম কামরুল।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ‘অবরোধ চলছে, চলবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com