• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অবরোধের সমর্থনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও তিতুমীর কলেজ ছাত্রদলের মিছিল

প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ১০:০৮
আপডেট: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ১০:০৮

অবরোধের সমর্থনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও তিতুমীর কলেজ ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে তৃতীয় দফায় অবরোধ কর্মসূচির ১ম দিনে অবরোধের সমর্থনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্যোগে পুলিশ প্লাজা থেকে গুলশান ১ অভিমুখে মিছিল।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহাবুবুল আলম মাহবুব,সহ -সভাপতি জামিল হোসেন যুগ্ম সম্পাদক রেজয়ানুল হক সবুজ, মাসুদ রানা রিয়াজ ও সহ সাধারন সম্পাদক নাসরিন রহমান পপি। হাফিজুর রহমান লিটন, হাজিজুর রহমান হাফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সিনিয়র সহ সভাপতি মাহফুজুর রহমান লিপকন, সহ সভাপতি আরিফুর রহমান আরিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন সহ তিতুমীর কলেজের ৫০ উর্দ্ধ নেতাকর্মী।