• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জেএসডির শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ৩:১৬
আপডেট: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ৩:১৬

 

নিউজ ডেস্ক
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭ টায় দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে নেতৃবৃন্দ এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেএসডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন, মোহাম্মদ মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান মৃধা, মাইনুল আলম,আবদুস সালাম,ছাত্রলীগের (জেএসডি) সভাপতি তৌফিক উজ জামান পীরাচাসহ নেতৃবৃন্দ।

কর্মসূচি : শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেএসডি। সেগুলো হলো: ১৫ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩ টায় জেএসডি’র কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও ঐতিহাসিক ১৬ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৬ ডিসেম্বর সকাল ৭ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম