• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

হুমকি দিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেয়া যাবে না: রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ৪:৩২
আপডেট: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ৪:৩২

9888589 8

হুমকি দিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেয়া যাবে না: রিজভী

নিউজ ডেস্ক
হুমকি দিয়ে ও ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে কাফরুল ও উত্তরা এলাকায় লিফলেট বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি। সকাল সাড়ে ৭টায় কাফরুলের পুলপার এলাকায় ও সকাল সাড়ে ৮টায় উত্তরা আধুনিক মেডিকেলের আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অসহযোগ আন্দোলন সফল করার জন্য লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, একটি অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমরাসহ সমস্ত দলগুলো সংগ্রাম করছি জনগণের ভোটের জন্য, মতপ্রকাশের স্বাধীনতার জন্য। কিন্তু জনগণকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে, আইনশৃঙ্খলাবহিনীকে দিয়ে তারা ভোট দেয়াতে চায়। কিন্তু যেখানে মানুষের মন থেকে ভোট দেয়ার কোনো আগ্রহ নাই সেখানে হুমকি দিয়ে সে ভোটে নেয়া যাবে না। জনগণ একতরফা তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার দেশের সম্পদ লুট করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত হলফনামায় মন্ত্রী-এমপিদের সম্পদের যে সব তথ্য প্রকাশিত হয়েছে, টিআইবি যে রিপোর্ট প্রকাশ করেছে তাদের লুটের সম্পদের পরিমাণ আরও বহুগুণ বেশি। মন্ত্রী-এমপিদের দুর্নীতির খবর এখন মানুষের মুখে মুখে।

রিজভী বলেন, অবৈধ সরকারের নেতাকর্মীদের সম্পদ বাড়লেও ঋণের বোঝা পড়ছে জনগণের কাঁধে। তাদের হাত থেকে মুক্তি পেতে পাতানো নির্বাচনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালিব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক আকরাম উদ্দিন, সদস্য রাজু, কাফরুল থানা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আকরামুল হক আকরাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com