• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শমসের মুবিন চৌধুরীর পক্ষে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও পৌর আ’মী লীগ

প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ৮:৫৩
আপডেট: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ৮:৫৩

unnamed file

শমসের মুবিন চৌধুরীর পক্ষে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও পৌর আ’মী লীগ

গোলাপগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জে তৃণমূল বিএনপির চেয়ারপারসন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সোনালী আঁশ প্রতিকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রমের পক্ষে দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে পৌর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে কদমতলীতে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক স্বপন কান্তি কর, যুগ্ম আহবায়ক নুরুল আলম খান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউছুফ আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক আহমদ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন পুতুল, যুগ্ম আহবায়ক সাদেক আহমদ, পৌর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মামুন আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা তাজির উদ্দিন, হাদিউজ্জামান মাছুম, জুবায়ের আহমদ জেবুল, আব্দুল মালেক, বেলাল আহমদ, দেলোয়ার আহমদ, জিয়া উদ্দিন, মাজেদ শরীফ চৌধুরী, নাদিম মাহমুদ, রফিক উদ্দিন, ইসমাইল আলী, মাহমুদ হোসেন, চেরাগ আলী, আফজাল হোসেন আক্তার, গোলসান আহমদ, আলা উদ্দিন, শামীম আহমদ, রুমেল আহমদ, জামাল আহমদ খান, জুয়েল আহমদ, শেখ হৃদয় তারেক আহমদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com