• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নতুন বছরের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ১২:৩৪
আপডেট: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ১২:৩৪

নতুন বছরের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট
পুরোনো বছরকে বিদায় জানিয়ে আমরা সবাই ২০২৪ ইংরেজী নববর্ষের দারপ্রান্তে। তাই প্রথমেই দেশবাসীকে জানাচ্ছি, নতুন বছরের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

নতুন বছরের দারপ্রান্তে আমরা সবাই পুরোনো খাতা খুলে বসি প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলাতে, সবাই নিজের কাছে প্রতিশ্রুতি করি, ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করার, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার। আমাদের সবার চাওয়া – পাওয়া পূরণ হোক, ভালো হওয়ার প্রতিশ্রুতি শুধুই ডায়েরি, ফেসবুক ওয়ালে না থেকে প্রকৃত অর্থেই বাস্তবে রূপ নিক।

জাতিগত ভাবে আমরা অনেক সমস্যায় জর্জরিত, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, যুগোপযোগী শিক্ষাব্যবস্থা, অর্থনৈতিক বৈষম্য, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্থিতিশীলতা সহ দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়েই নতুন বছর শুরু করতে যাচ্ছি।
অদূর ভবিষ্যতে দুনীতির কালো থাবা থেকে বের হওয়া ও টেকসই উন্নয়ন সম্পন্ন করতে না পারলে , দেশের জিডিপির উন্নয়ন হলেও প্রকৃতপক্ষে পুঁজিবাদী সমাজের ভয়াবহ বৈষম্য আসন্ন। যেখানে, একশ্রেণি উপরতলায় বসে পিষে মারবে, সমাজের আপামর জনতাকে যারা এখনো দিনে ১৭০ টাকায় চা বাগানে কাজ করে কিংবা মাসিক মাত্র ১২,৫০০ টাকায় দেশের বিলিয়ন ডলারের পোশাক খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এইসব মেহনতি মানুষ এখনো সুবিধাবঞ্চিত জীবন যাপন করছে। আগত বছর গুলোয় পরিবর্তন আসুক তাদের জীবনে, পরিবর্তন আসুক মজুরি কাঠামোতে।

নতুন বছরের এই লেখা লিখার সময় দেখছি, আকাশে আতশবাজির ফুল্কি আর ফানুশের আগুন, এই উৎসব কারো জীবনে অভিশাপ হয়ে না আসুক। তবুও এই দেখে কিছুটা স্বস্তি পাই, সামাজিক যোগাযোগমাধ্যমে গণসচেতনা গড়ে উঠছে আতশবাজি ও ফানুশের বিপক্ষে। দেড় কোটির মানুষের এই জাদুর শহরে যদি কয়েক লাখ মানুষ ও এই কর্মসূচিতে অংশ নেয়, তাতেই আমি পরিবর্তন দেখি। এই মানুষগুলোর হাত ধরেই আমি বদলে যাওয়া মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি, যারা ফানুস না উড়িয়ে এগিয়ে যাবে অসহায় মানুষের পাশে।
উৎসব তখনই পূর্ণতা পায়, যখন সবাই একসাথে হাতে হাত ধরে এগিয়ে যাবে।
সবাইকে ২০২৪ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com