• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ঢাবি ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ইজাজুল কবির রুয়েল

প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ১:৪১
আপডেট: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ১:৪১

 

নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েলকে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।

ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল কারাগারে থাকায় সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে রুয়েলকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল রোববার (৩১ ডিসেম্বর) এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

রোববার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম