• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির হরতালের সমর্থনে মালিবাগে ছাত্রদলের মিছিল

প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ৪:৩৪
আপডেট: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ৪:৩৪

বিএনপির হরতালের সমর্থনে মালিবাগে ছাত্রদলের মিছিল

স্টাফ করসপন্ডেন্ট
আগামীকাল ৭ জানুয়ারি আওয়ামী লীগ প্রযোজিত মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন পরিচালিত প্রহসনের ডামী নির্বাচন বর্জনের আহবান জানিয়ে বিএনপি ঘোষিত ৪৮ ঘন্টা হরতাল কর্মসূচি সফল করতে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শ্যামল মালুমের নেতৃত্বে ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রনেতাদের সাথে নিয়ে রাজধানীর মালিবাগ কাঁচাবাজার এলাকায় আজ ৬ জানুয়ারি দুপুরে মিছিল অনুষ্ঠিত হয়।

দুপুর আড়াইটায় মালিবাগ মোড় থেকে শুরু হওয়া এই মিছিল খিলগাঁও কমিউনিটি সেন্টার সংলগ্ন মোড়ে এসে সমাপ্ত হয়।

উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, সহ-সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি।

ঢাকা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা কালীন সদস্য সচিব সজীব রায়হান, মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুজ্জামান চন্দন।

উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ, পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবিদুল ইসলাম খান।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ উবায়দুল্লাহ্ নাঈম, যুগ্ম-সম্পাদক মোঃ জাকির হাসান নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাজিব মিয়া, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ রবিউল ইসলাম ও ছাত্রনেতা মাহমুদুল আকাশ।

ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহাবউদ্দিন ইমন,সহ সাংগঠনিক সোহরাব হোসেন রাসেল, সহ সম্পাদক আসাদুল হক আসাদ ,সহ দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, সদস্য ইশতিয়াক ইমন, আক্তারুজ্জামান ইলিয়াস হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান।

তিতুমীর কলেজ ছাত্রদলের পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ স্বাধীন।

তেজগাঁও কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন ভূইয়া এবং ছাত্রদল নেতা শেখ তোফাজ্জল হোসেন ও মো:সুজন মিয়া।

মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক ২নং আহবায়ক সদস্য সাইফুল ইসলাম সজীব।

এছাড়াও উপস্থিত ছিলেন মীর নোমান অমি, সহ-সভাপতি, সূত্রাপুর থানা ছাত্রদল, নুরনবী শাওন- সূত্রাপুর থানা ছাত্রদল নেতা, পল্টন থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম মজুমদার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com