• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অর্ধশতাধিক ট্রেন চলাচল স্থগিত

প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ৭:৩৯
আপডেট: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ৭:৩৯

 

নিউজ ডেস্ক

নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার ঝুঁকি থাকায় অর্ধশত ট্রেন চলাচল স্থগিত করেছে রেলওয়ে। পূর্বাঞ্চলের ৪২টি ট্রেন (লোকাল, মেইল ও কমিউটার) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে গত রাতে রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনার পর দেশের পশ্চিমাঞ্চলের ১১টি ট্রেনের যাত্রা স্থগিত করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পশ্চিমাঞ্চলের ১১টি ট্রেনের মধ্যে বেনাপোল এক্সপ্রেস বন্ধ থাকবে ৬, ৭ ও ৮ জানুয়ারি। এছাড়া বাকি ট্রেনগুলো আজ ও আগামীকাল (ভোটের দিন) বন্ধ থাকবে।

এর আগে গতকাল (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন নারী ও শিশুসহ চারজন। দগ্ধ আরও আটজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার বিকালে কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার ঢাকা মেইলকে বলেন, এখন পর্যন্ত ঢাকা থেকে চলাচলকারী ২১ জোড়া (৪২টি) ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। এছাড়াও সারাদেশে লোকাল ট্রেন মিলে সংখ্যাটি ৫০টিরও বেশি।

এ ঘটনার পর গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার সামাজিক যোগাযোগমাধ্যমে পশ্চিমাঞ্চলের ১১টি ট্রেনের চলাচল স্থগিতের ঘোষণা দেন। আজ এই সংখ্যাটি বাড়িয়ে অর্ধশতাধিক ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হলো।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম