• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মায়ের ডাক’র আহবান কেউ ভোট কেন্দ্রে যাবেন না

প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ৭:৪৬
আপডেট: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ৭:৪৬

988858 2

মায়ের ডাক’র আহবান কেউ ভোট কেন্দ্রে যাবেন না

স্টাফ করসপন্ডেন্ট

৬ জানুয়ারি ২০২৪ এক বিবৃতিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন মায়ের ডাক সংগঠন।
সংগঠন এর সভাপতি হাজেরা খাতুন দেশের সকল সন্মানিত ভোটারদের আহবান ও আবেদন জানিয়ে বলেন,আপনারা কেউ ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন না।তিনি বলেন,আমার সন্তানসহ হাজার হাজার মায়ের কোল খালি করেছে, গুম,খুন,ক্রসফায়ারে নামে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করেছে এবং আয়নাঘরে বন্দী করে রেখেছে। এই তালিকায় আওয়ামী লীগের অনেক সদস্য রয়েছে। তারা যখন সত্যি কথা বলতে শুরু করেছে তাদেরকেও গুম হতে হয়েছে। তিনি আরোও বলেন,আমরা গত একযুগ ধরে আমাদের সন্তানদের ফেরত চাইতে চাইতে অনেকে না ফেরার দেশে চলে গেছেন তারা কেউ আর ফিরে আসবে না।এই ভোট ডাকাত সরকারের দুঃশাসনকাল সময়ে তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে গুম,খুনের পথ বেছে নিয়েছে এখন আবার একটি তামাশার নির্বাচন করছে।এখানে আওয়ামী লীগ, আওয়ামীলীগের প্রতিপক্ষ অন্যকোন বিরোধী দল নেই।জাতীয় পাটিসহ ১৪ দলীয় জোট সবাই নৌকায় উঠেছে। আওয়ামী লীগ এর সভাপতির দয়ার ভিক্ষা নিয়ে সংসদে যেতে চায়।এমন নির্বাচন ভোট কেন্দ্রে গিয়ে অবৈধ সরকারের বৈধতা নিশ্চিত করবেন না প্রিয় ভোটার ও দেশবাসী। আমরা সকল অসহায় মায়ের আপনাদের কে আবারও বলছি কেউ ভোট কেন্দ্রে যাবেন না।ভোটের দিন ঘর থেকে বের হবেন না।এই সরকার আবারও ক্ষমতায় আসলে আমরা আর আমাদের সন্তানদের ফেরত পাবোনা।মায়ের কোলে সন্তান কে ফিরিয়ে দেওয়ার জন্য হলেও ভোট বর্জন করুন। ওরা মানুষের দৃষ্টি সরিয়ে নিতে বাসে আগুন, ট্রেনে আগুন, ভোট কেন্দ্রে আগুন দিয়ে বিরোধী দলের উপর দায় চাপাচ্ছে। জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিকভাবে তদন্ত করলে আসল রহস্য বের হয়ে আসবে।আমরা নতুন ভোটারদের কে বলবো বাবা,মা তোমরা আগামী দিনের বাংলাদেশ। এই অবৈধ সরকারের তামাশার নির্বাচনে ভোট কেন্দ্রে যেওনা।আল্লাহ সবাইকে হেফাজত করুন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com