নিউজ ডেস্ক
ভোটের আগের রাতে সিলেটে মশাল জ্বালিয়ে মিছিল করেছে ছাত্রদল। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ জানুয়ারি) শনিবার রাত পৌনে ৮টার দিকে মহানগরের ইলেকট্রিক সাপ্লাই রোডে এ মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
জানা গেছে, সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা ইলেকট্রিক সাপ্লাই রোডে এক মশাল মিছিল বের করে। মিছিল শুরুর পরপর ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরে মিছিলটি শাহী ঈদগাহের দিকে এগুতে থাকলে নেতাকর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে আশাপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে কিছু সময়। নেতাকর্মীদের হাতে থাকা জ্বালানো মশাল রাস্তায় ফেলে সটকে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মশাল সরিয়ে ফেলে। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।













