• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ভোলার ৪ আসনে নৌকার বিজয়

প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ৫:৩৫
আপডেট: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ৫:৩৫

ভোলার ৪ আসনে নৌকার বিজয়

ভোলা প্রতিনিধি
ভোলার ৪ সংসদীয় আসনে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থীরা। ভোলা-১ (সদর) আসনে জিয় হয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ন রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। তিনি পেয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৭৯৯ ভোট (নৌকা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. শাহজাহার মিয়া পেয়েছেন ৫ হাজার ৯৮০ ভোট (লাঙ্গল প্রতিক)।
ভোলা-২ আসনে বিজয়ী হয়েছেন আলী আজম মুকুল। তিনি পেয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৩২৬ ভোট নৌকা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্ব›দ্বীী গজনবী পেয়েছেন হাজার ১৯১ ভোট (জেপি)।
ভোলা-৩ আসনে বিজয়ী হয়েছেন নুরুননবী চৌধুরী শাওন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৭১ হাজার ৯২৭ ভোট নৌকা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মেজর (অব.) মো. জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮৮৬ ভোট (স্বতন্ত্র)।
ভোলা-৪ আসনে বিজয়ী হয়েছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি পেয়েছেন ২ লক্ষ ৪৫ হাজার ৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৫ হাজার ৯২৮ ভোট (লাঙ্গল)।
ভোলা জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোলায় ভোট কাস্ট হয়েছে ৫০ দশমিক ১ শতাংশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com