• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি কানাডা,

প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ১০:৫৩
আপডেট: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ১০:৫৩

 

নিউজ ডেস্ক

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করায় নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছে কানাডার নির্বাচন পর্যবেক্ষকরা- এমন খবর প্রচার করা হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি বলে নিশ্চিত করেছে দেশটি।

সোমবার (০৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) বিষয়টি নিশ্চিত করে ঢাকাস্থ কানাডার হাইকমিশন লিখেছেঃ

“বাংলাদেশে ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক প্রেরণ করেনি। পর্যবেক্ষক হিসেবে চিহ্নিত কানাডিয়ান নাগরিকদ্বয় স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন বিষয়ে তাঁদের প্রদত্ত মতামতের সাথে কানাডা সরকারের সংশ্লিষ্টতা নেই।”

উল্লেখ্য, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কানাডার পার্লামেন্ট সদস্য চন্দ্রা আর্য ও সিনেটর ভিক্টর ওহ এসেছেন বলে জানা গেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম