• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বাংলাদেশের জনগণ দক্ষিণ কুরিয়া স্টাইলে নির্বাচন চায় না তারেক রহমান (ভিডিও )

প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ৪:৪১
আপডেট: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ৪:৪১

9888585

বাংলাদেশের জনগণ দক্ষিণ কুরিয়া স্টাইলে নির্বাচন চায় না তারেক রহমান (ভিডিও )

৭ জানুয়ারির ভোট বর্জন করায় দেশবাসীকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার সকালে লন্ডন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে উল্লেখ করে বলেন, আপনারা ৭ জানুয়ারীর ‘ডামি নির্বাচন’ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছেন। ফ্যাসিবাদী সরকারের সাজানো পাতানো ভাগবাটোয়ারার নির্বাচন সম্পূর্ণভাবে বর্জন করেছেন। অবৈধ সরকারের বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি সফল করেছেন। ৭ জানুয়ারী সারাদেশে সর্বাত্মক হরতাল কর্মসূচি সফল করেছেন। বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের ৬৩টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাদেরকে আবারো শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ৭ জানুয়ারী ছিল রাষ্ট্রের তিন হাজার কোটি টাকা তছরুপ করে জাতীয় নির্বাচনে নামে অভিশপ্ত একদলীয় বাকশালের জাতীয় কাউন্সিল। আপনারা জাতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আওয়ামী লীগের নিজেরাই এখন নিজেদের একজন অপরজনের বিরুদ্ধে ভোট ডাকাতি, ভোট জালিয়াতি এবং নজিরবিহীন সন্ত্রাসের অভিযোগ তুলছে। আওয়ামী লীগের যাদেরকে এমপি ঘোষণা করা হয়নি তারাই এখন হাসিনার সন্ত্রাসের মুখোশ উন্মোচন করে দিচ্ছে। বিএনপি এবং গণতন্ত্রের পক্ষের আর ৬২টি দল ‘ডামি নির্বাচন’ বর্জন করেছে। তারপরও হাসিনাকে ভোট ডাকাতির আশ্রয় নিতে হয়েছে। ভোট জালিয়াতির সঙ্গে প্রশাসনকে জড়িত করতে হয়েছে। এমনকি ভোট চুরিতে শিশুদেরকেও ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক ইতিহাস দেখলে এটি প্রমাণিত, ভোট ডাকাতি মনে হয় শেখ হাসিনার বংশগত ঐতিহ্যে পরিণত হয়েছে।

কোনো কোনো কেন্দ্রে শূন্য ভোটের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের যে কোনো নির্বাচনেই ভোটাভোটি একটি রাজনৈতিক উৎসবের মতো। অথচ, এবারের ‘ডামি নির্বাচনে’ খাগড়াছড়ি একটি নির্বাচনী আসনের ১৯টি কেন্দ্রসহ/২১টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি। কোনো কেন্দ্রে একটি ভোটও পড়েনি, বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। এতে প্রমাণিত হয়, দেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। বাস্তবিক পক্ষে, ৭ জানুয়ারী তথাকথিত নির্বাচনটি ছিল গণতন্ত্রকামী জনগণের আন্দোলনের পক্ষে এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে একটি সুস্পষ্ট গণরায়।

বিশ্বের গণতন্ত্রকামীদের সতর্ক করে তিনি বলেন, ‘ডামি নির্বাচন’ বর্জন করে গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট হাসিনা এবং তার মাফিয়া চক্রের পাশাপাশি গণতান্ত্রিক বিশ্বের কাছে একটি বার্তা পাঠিয়েছে। সেটি হলো বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ বাংলাদেশে উত্তর কোরিয় স্টাইলের নির্বাচন চায়না। উত্তর কোরিয় স্টাইলের একদলীয় গণতন্ত্র চায়না। ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে যেভাবে ‘দ্বিতীয় নর্থ-কোরিয়া’ হিসেবে প্রতিষ্ঠা করছে, এটি শুধু দেশের জনগণের জন্যই নয় এক্ষুনি শক্তহাতে প্রতিরোধ করা না গেলে এর জন্য গণতান্ত্রিক বিশ্বকেও হয়তো চড়া মূল্য দিতে হতে পারে।

সরকারের বিরুদ্ধে আন্দেলন অব্যাহত থাকবে বলে তারেক রহমান বলেন, দুর্নীতিবাজ ‘ডামি সরকার’ দিয়ে দেশ চলতে পারেনা। ভোট ডাকাত হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে শিগগিরই আরেকটি ‘রিয়েল নির্বাচনে’র জন্য প্রস্তুত থাকুন। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশে গণতন্ত্র, মানবাধিকার এবং বারোকোটি কোটি মানুষের লুন্ঠিত ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলন অব্যাহত থাকবে। আপনি যে দল কিংবা যে মতেরই হোন, আমাদের আন্দোলনকে বেগবান করতে আমাদের হাতকে শক্তিশালী করুন। আমাদের সঙ্গে রাজপথের আন্দোলন সংগ্রামে অংশ নিন। আপনার সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দলের চলমান আন্দোলনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কারণ, আপনার তথা প্রতিটি নাগরিকের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের চলমান আন্দোলন। চলমান সংগ্রাম।

তিনি বলেন, দেশে গণতন্ত্র-মানবাধিকার-ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, যারা হতাহত হয়েছেন, মহান আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি। যারা ফ্যাসিবাদী সরকারের জেল জুলুম নির্যাতন নিপীড়ণের শিকার আপনাদের সাহসী সংগ্রাম এবং ত্যাগের কারণেই বন্দুকের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে রাখার পরও ফ্যাসিবাদী সরকার এখন সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন। চলমান আন্দোলনের বিজয় নিশ্চিত করেই ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনাদের এই ত্যাগ-তিতিক্ষার প্রতিদান দেয়া হবে ইনশাআল্লাহ। আন্দোলন অব্যাহত রয়েছে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com