• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আ’লীগের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ৫:৫১
আপডেট: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ৫:৫১

আ’লীগের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিউজ ডেস্ক
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে সদলবলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকা মুহূর্তেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

অনেকে জাতীয় পতাকা মাথায় বেঁধে আসছেন। অনেকে আবার নৌকার ক্যাপ মাথায় দিয়ে বিভিন্ন সাজে সেজেছেন।

আওয়ামী লীগের সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।