• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা হবে : কাদের

প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ৭:৫১
আপডেট: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ৭:৫১

 

নিউজ ডেস্ক
এবার নবীন-প্রবীণদের নিয়ে মন্ত্রিসভা গঠন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এবার নবীন-প্রবীণদের নিয়ে মন্ত্রিসভা গঠন হবে। বিরোধী দলীয় নেতা কে হবেন, তা স্পিকার ও সংসদ নেতা আলোচনা সাপেক্ষে ঠিক করবেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে সংসদীয় দলের সভায় স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন।’

মন্ত্রীপরিষদের আকার কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এই এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলতে পারবেন মন্ত্রিসভার আকার এবং প্রকার কী হবে।’
বাসস

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম