• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শ্রীপুরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ২:২৪
আপডেট: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ২:২৪

শ্রীপুরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শ্রীপুর পৌরসভার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস্ লিমিটেডের কয়েক হাজার শ্রমিক মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

শ্রমিকরা জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে একাধিকার কারখানার কর্তৃপক্ষের কাছে গেলেও তারা কোনো সুরাহা না করায় শ্রমিকরা আন্দোলন করছে।

শ্রমিকরা আরও জানান, বছর শেষে ছুটি ভাতা পরিশোধ না করে জোর করে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ। এছাড়া ওভার টাইমসহ নানা বিষয়ে শ্রমিকরা অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com