• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জাতীয় মানবাধিকার সমিতির শোক

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ৩:২০
আপডেট: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ৩:২০

988885 7

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জাতীয় মানবাধিকার সমিতির শোক

স্টাফ করসপন্ডেন্ট
রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাস দীপু। এ সময় হঠাৎ করেই নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে পথচারী এক নারী নিহত হন তিনি।

বুধবার (১০ জানুয়ারি) রাতে মৌচাক মার্কেট এলাকার ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দীপান্বিতা বিশ্বাস দিপুর গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তিনি বাংলাদেশ ব্যাংকের সদরঘাট অফিসে কর্মরত ছিলেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার তিন বছরের একটি সন্তান রয়েছে।

নিহত সানার স্বামী তরুণ বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৭টার সময় শান্তি নগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন তিনি। পরে রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।

পুলিশ বলছে, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নীচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে একটি ইট পড়লে ঘটনাস্থলে দীপান্বিতা বিশ্বাসের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।

বিষয়টি নিশ্চিত করে রমনা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ বলেন, দীপান্বিতা নামে একজন নারী ব্যাংক কর্মকর্তার মাথায় ইট পড়ে মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাংকার দীপান্বিতার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা,মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।
নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে মৃত্যুর কারন উদঘাটন করার জন্য আহবান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com