• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

৩০ জানুয়ারি নারায়ণগঞ্জ বারের নির্বাচন বিএনপির প্রত্যাখ্যান ও ধস্তাধস্তি

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ৭:৩২
আপডেট: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ৭:৩২

৩০ জানুয়ারি নারায়ণগঞ্জ বারের নির্বাচন বিএনপির প্রত্যাখ্যান ও ধস্তাধস্তি

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে আইনজীবী সমিতি ভবনের নিচতলায় আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। এদিকে বিএনপি পন্থী আইনজীবীরা প্রত্যাখ্যান করেছে। এজিএম শেষে আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবীদের মধ্যে ধ্বস্তাধস্তির ঘটনা ঘটেছে।
নির্বাচনের জন্যে ৫ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. সামসুল ইসলাম ভ‚ইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম এবং এড. সুখচাঁদ সরকার। আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. নুরুল হুদা এবং এড. হুমায়ুন কবির।
ও দিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে আওয়ামীলীগের আইনজীবীরা নির্বাচনকে স্বাগত জানিয়ে নির্বাচনের পক্ষে শ্লোগান দিয়ে মিছিল বের করে অপরদিকে এজিএম বয়কট করে বিক্ষোভ করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা। এ সময় বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আসন্ন আইনজীবী সমিতির নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনকে আওয়ামীলীগের দলীয় কমিশন আখ্যা দিয়ে অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানান। অন্যথায় আন্দোলন করে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন তারা। বার ভবনের সামনে বিএনপির আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ চলাকালে আওয়ামীলীগের আইনজীবীরা মিছিল নিয়ে এলে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বিএনপির আইনজীবীরা মিছিল নিয়ে মূল ফটকের সামনে এসে সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভাকে আওয়ামীলীগ প্রহসনে পরিনত করেছে। সভায় তারা কাউকে কথা বলতে সুযোগ দেয়নি। সম্পূর্ন একতরফাভাবে নিজেদের দলীয় লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। আমরা এই দলীয় নির্বাচন কমিশন মানি না। অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে হবে অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলে এই প্রহসনের নির্বাচন প্রতিহত করা হবে।
নারায়ণগঞ্জ মহানগর নিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘ইলেকশনের আগেই যদি ইলেকশন হয়ে যায়, তাহলে তো আর সেই ইলেকশন করে লাভ নেই। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে বানানো হয়েছে নির্বাচন কমিশনার। এই নির্বাচন আর কেমন হবে। আমরা চেয়েছি যে, নিরপেক্ষ লোকদের দিয়ে নির্বাচন পরিচালনা করানো হোক। নারায়ণগঞ্জ বারে (আইনজীবী সমিতি) তো আওয়ামী লীগের মধ্যেই নিরপেক্ষ লোক আছে, তাদের দিয়ে নির্বাচন করুক। কিন্তু তারা সেটি করতেছে না। ওনারা আমাদের সাথে কোন কথা না বলে একতরফা ভাবে নির্বাচন ঘোষণা করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের পরামর্শ দিয়েছি, যাতে নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হোক। কিন্তু সেটা তারা করেনি। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে কুলশিত ও সকল নির্বাচনকে ধ্বংস করে দিচ্ছে এই সরকার।’
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান বলেন, ‘তারা একটি একতরফা নির্বাচন কমিশন গঠন করছে। আমরা তাদের এই নির্বাচন করবো কিনা, সেটা পরে সিদ্ধান্ত নেয়া হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com