• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অর্থনীতিতে ধাক্কা আসার শঙ্কা প্রধানমন্ত্রীর

প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ৮:১৩
আপডেট: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ৮:১৩

অর্থনীতিতে ধাক্কা আসার শঙ্কা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

নতুন করে অর্থনীতিতে ধাক্কা আসার শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই। এর কারণ হিসেবে তিনি বলেন, রুশ-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরায়েলের হামলা। ফলে জিনিপত্রের দাম আরও বাড়বে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত সরকার গঠন করা হয়েছে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য। বিএনপির নেতৃত্ব না থাকায় নির্বাচনে অংশ নেয়নি, কিন্তু ভোট বানচাল করতে চেয়েছিল।

এ সময় প্রধানমন্ত্রী নতুন করে অর্থনীতিতে ধাক্কা আসার শঙ্কা প্রকাশ করে বলেন, রুশ-ইউক্রেন যুদ্ধ, তার ওপর স্যাংশন, পরিবহণ-পরিচালনা খরচ, জিনিসের দাম বাড়া… ফিলিস্তিনে ইসরায়েল হামলা করল, এ নিয়ে আমরা নিন্দা জানাই। সবসময় আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি।

এ অবস্থায় জিনিসের দাম আরও বাড়বে। এর মধ্যে আমেরিকা হুতিদের আক্রমণ করল। এটা যখন শুরু হয়ে গেল তখন তো অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের এখন মূল কাজ হচ্ছে উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং জিনিসপত্রের দাম যা বেড়েছে তা নিয়ন্ত্রণ করা। গ্রামে-গঞ্জে তেমন অসুবিধা নেই, ঢাকা শহরে একটু সমস্যা, মানুষের কষ্ট হচ্ছে, সেখানে জীবনযাত্রার মান একটু বেশি।

বাজারে কিন্তু পণ্যের ঘাটতি নেই। যদি মনে হয়, কেউ জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে হয়রানি করছে, আমাদের সেদিকে নজরদারি বাড়াতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com