• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সাগর-রুনি খুনের সঙ্গে জড়িতদের ধরা হবে: আইনমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:১৯
আপডেট: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:১৯

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যত সময় লাগুক সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুনের সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরা হবে। তিনি আপেক্ষিক অর্থে বলেন ৫০ বছর সময় লাগলেও সুষ্ঠ তদন্তে প্রকৃত অপরাধীদের ধরা হবে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী এসময় আরও বলেন, বিভিন্ন দেশে ৪২ বছর পরও খুনের আসামি ধরে। আর ২৪ বছর পর রহস্য উন্মেচনের উদাহরণও আছে। সাগর-রুনি হত্যা মামলায় পুলিশ চেষ্টা করেও প্রকৃত আসামিদের শনাক্ত করতে পারছে না। সেজন্য তদন্তে সময় লাগছে। আসামীদের ধরা না পর্যন্ত তদন্ত বন্ধ হবে না।

আইনমন্ত্রী বলেন, আইনি কাঠামোতে যারা অপরাধী নয় তাদেরকে ধরা যাবে না। যারা প্রকৃতভাবে দোষী তাদেরকে ধরতে হবে।

এসময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম