• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঝিনাইদহে দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিকের মৃত্যু

প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:০৮
আপডেট: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:০৮

 


আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
খুলনা থেকে প্রকাশিত দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি এম এ সামাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে—-রাজিউন)। রোববার সকাল সাড়ে ৭টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। পারিবারিক সুত্রে জানা গেছে, এম এ সামাদ দীর্ঘদিন বুকে ব্যাথা অনুভব করছিলেন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে ইন্তেকাল করেন। এম এ সামাদ ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। সপরিবারে তিনি শহরের ব্যাপারীপাড়ায় বসবাস করতেন। এদিকে এম এম সামাদের মৃত্যুতে ঝিনাইদহের বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন। রোববার বাদ আসর তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম