• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বৈধতার সংকটে সরকার নতজানু: শহীদ উদ্দিন

প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৫৪
আপডেট: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৫৪

 

জনতার আওয়াজ ডেস্ক
জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, বৈধতার সংকটে সরকার নতজানু। ফলে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে কূটনীতি পরিচালনায় সরকারের চরম ঘাটতি রয়েছে। জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সরকার আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের কৌশল গ্রহণ করেছে। বিদ্যমান বৈশ্বিক বাস্তবতায় গণতন্ত্রেও বিরুদ্ধে সরকারের অবস্থান বাংলাদেশকে গভীর সংকটে নিপতিত করে ফেলেছে। দ্রুত এই অবস্থার অবসান হওয়া উচিত। এই প্রেক্ষিতে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র পুনরুদ্ধার, সংবিধান সংশোধন ও রাষ্ট্র সংস্কার,মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, অংশীদারিত্বের গণতন্ত্র কায়েম, ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ, ডামি সংসদ বাতিল ও জাতীয় সরকার গঠনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে হবে।

রোববার জেএসডির ‘দাবি দিবস’ উপলক্ষে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে আয়োজিত সমাবেশে দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন উপরোক্ত বক্তব্য রাখেন। জেএসডি ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরের সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী।

দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব বলেন, বর্তমান সরকার এদেশের জনগণ এবং সংবিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ক্ষমতায় আছে, প্রজাতন্ত্রের সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কুটকৌশলে ক্ষমতা গ্রহণকারী সরকারকে কোন ক্রমেই সাংবিধানিক বলা যায় না। সুতরাং সরকারকে আন্দোলনে পতন করাই আমাদের সাংবিধানিক কাজ।

জেএসডি সাংগঠনিক সম্পাদক আবদুল্যাহ আল তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, মোশাররফ হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক এস এম শামছুল আলাম নিক্সন, মোশারেফ হোসেন মন্টু।

জাতীয় প্রেসক্লাবে সমাবেশ শেষে একটি মিছিল পল্টন, বিজয়নগর মোড় হয়ে ফকিরাপুল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচির অংশ হিসেবে শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, রংপুর, সৈয়দপুর, গোবিন্দগঞ্জ, দিনাজপুর, সিলেট, বরিশাল সহ জেলা ও মহানগরে ‘দাবি দিবস’ পালিত হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম