• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীতে এলডিপির লিফলেট বিতরণ

প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২৪
আপডেট: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২৪

98878585

রাজধানীতে এলডিপির লিফলেট বিতরণ

জনতার আওয়াজ ডেস্ক
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি ও অবৈধ ডামি সংসদ বাতিলের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি।

রোববার রাজধানীর বিজয়নগর থেকে গণসংযোগ শুরু হয়ে পল্টন থেকে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

এ সময় এলডিপির যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি নিত্যপণ্যের উর্ধ্বগতি, ভারতীয় পণ্য বর্জনসহ ডামি সংসদ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন।

আরও উপস্থিত ছিলেন- এলডিপির উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক নিলু, প্রকাশনা সম্পাদক ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের যুগ্ম আহবায়ক মাসুদসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com