• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সংরক্ষিত নারী আসনে সবার মনোনয়নপত্র বৈধ

প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:৩৩
আপডেট: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:৩৩

663689896

সংরক্ষিত নারী আসনে সবার মনোনয়নপত্র বৈধ

জনতার আওয়াজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ৫০টি আসনের বিপরীতে জমা দেওয়া ৫০ জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার মনোনয়নপত্র বাছাই করে এই ঘোষণা দেওয়া হয়।

সরাসরি নির্বাচনে দল বা জোটগুলোর পাওয়া আসনের সংখ্যানুপাতিক হারে নারী আসন বণ্টন করা হয়। ১৪ দলীয় জোট এবং স্বতন্ত্র ৬২ জন সদস্যের সমর্থন নিয়ে এবার আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি আর জাতীয় পার্টি পাচ্ছে ২টি আসন। মোট ৫০ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান তালুকদার বলেন, মোট ৫০টি মনোনয়নপত্র পাওয়া গেছে। সব কটি বাছাই করা হয়েছে। ৫০টি মনোনয়নপত্রই বৈধ পাওয়া গেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আপিলের সময় আছে। আপিল নিষ্পত্তির সময় ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com