• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এই সরকা‌রের মাধ্যমে দেশের জনগণের উন্নয়ন হ‌বে না: ফারুক

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ৪:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ৪:৪৫

966698963

এই সরকা‌রের মাধ্যমে দেশের জনগণের উন্নয়ন হ‌বে না: ফারুক

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন,এই সরকার একটি গণবিচ্ছিন্ন সরকার। জনগণের ভোটের অধিকার হরণ করে তারা ক্ষমতায় এসেছে। এজন্য দেশের জনগণের উন্নয়ন কখনো তাদের মাধ্যমে হবে না।

বৃহস্প‌তিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) উ‌দ্যো‌গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে তি‌নি এসব কথা ব‌লেন।

জয়নুল আবেদিন ফারুক বলেন, গত বছর তিনবার বিদ্যুতের দাম বৃদ্ধির পর এই ফ্যাসিবাদী সরকার কোন যুক্তিতে আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করছে, তা বোধগম্য নয়। বিদ্যুতের দাম বৃদ্ধি মানে কলকারখানার উৎপাদন খরচ বৃদ্ধি, কলকারখানার উৎপাদন খরচ বৃদ্ধি মানে সাধারণ জিনিসপত্রের দাম আরেক দফা বৃদ্ধি। সাধারণ মানুষ এখন দুই বেলা দুই মুঠো ভাত খেতে হিমশিম খেতে হয়, সেখানে জিনিসপত্রের দাম আর এক দফা বৃদ্ধি করলে সাধারণ জনকে কিভাবে বাঁচবে? এই ব্যাপারেই সরকারের কোন চিন্তা ভাবনা নেই। কারণ এই সরকার একটি গণবিচ্ছিন্ন সরকার। জনগণের ভোটের অধিকার হরণ করে তারা ক্ষমতায় এসেছে। এজন্য দেশের জনগণের উন্নয়ন কখনো তাদের মাধ্যমে হবে না।

জাগপার সভাপ‌তি খন্দকার লুৎফুর রহমান বলেনঃ সামনে পবিত্র রমজান মাস আসছে, রমজানকে কেন্দ্র করে সরকারদলীয় সিন্ডিকেট জিনিসপত্রের দাম আরেক তরফা বাড়িয়ে প্রমাণ করেছে যে এই সরকার জনগণের নয়। প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে সরকার বিএনপির সহ এর অঙ্গসংগঠক নেতাকর্মীদের প্রতিনিয়ত হয়রানি করছে। আমরা অবিলম্বে সকল রাজবন্দীদের মুক্তি চাই।

আরো উপস্থিত ছিলেন সভাপতি খন্দকার লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন ও সংগঠনটির বিভিন্ন পর্যায় নেতা কর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com