• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নরসিংদী মডেল কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ১:১৮
আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ১:১৮

9666999

নরসিংদী মডেল কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
নরসিংদী মডেল কলেজের আয়োজনে ৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার দিনব্যাপী ড্রিম হলিডে পার্ক,পাঁচদোনা,নরসিংদীতে নরসিংদী মডেল কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
অত্র কলেজ এর সভাপতি অধ্যাপক মাহাবুবুর রহমান মোল্ল্যার সভাপতিত্বে এবং অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, প্রফেসর মোহাম্মদ আলী।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।
এছাড়াও আরো বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ,শিক্ষক মন্ডলীর সদস্য, প্রাক্তন কৃতি ছাত্র -ছাত্রী এবং একাদশ শ্রেণির নবাগত ছাত্রী দু’জন।

9858969


আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উপস্থিত অতিথিদের মাঝে স্মারক সম্মাননা প্রদান করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, শিক্ষায় নরসিংদী সদর উপজেলা শিক্ষা অফিসার মো.আবুল কালাম আজাদ, মানবাধিকারে মো.মঞ্জুর হোসেন ঈসা এবং কৃতি ছাত্র -ছাত্রীদের কে শুভেচ্ছা স্মারক সম্মাননা প্রদান করা হয়।

96698969


প্রতিবছর নরসিংদী মডেল কলেজের কৃতি ছাত্র -ছাত্রীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, পাবলিক মেডিকেল কলেজ ও পাবলিক ইন্জিনিয়ারিং কলেজ সহ পাবলিক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশবরেণ্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি হচ্ছে। এছাড়াও সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এইচ এস সিতে কৃতি ছাত্র -ছাত্রী ভর্তি হচ্ছে।
আবাসিক -অনাবাসিক সুযোগ সুবিধা সহ দেশের স্বনামধন্য শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত ঐতিহ্যবাহী নরসিংদী মডেল কলেজ।প্রতিবছর একাধিক শিক্ষা সফর সহ নানা আয়োজনে মুখরিত থাকে শিক্ষা প্রতিষ্ঠানটি।অত্র কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম একজন লেখক,গবেষক এবং মানবতার ফেরিওয়ালা। তিঁনি জাতীয় -আন্তর্জাতিক ভাবে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্মারক সন্মাননা পেয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com