• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঢাবি ছাত্রদের ওপর হামলা ফৌজদারি অপরাধ: আসিফ নজরুল

প্রকাশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ১২:৪৪
আপডেট: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ১২:৪৪

ঢাবি ছাত্রদের ওপর হামলা ফৌজদারি অপরাধ: আসিফ নজরুল

জনতার আওয়াজ ডেস্ক
বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘শিবির’ ট্যাগ দিয়ে হামলা ‘অ্যাটেম্প টু মার্ডারের’ মত অপরাধ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড.আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার আইন অনুষদের সামনে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নিয়ে অসিফ নজরুল বলেন, শিবির ট্যাগ দিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এই রাজনীতি নতুন না। যাকে মারবে সে শিবির, যে কোনো অন্যায় করবে, যে কোনো অপরাধ করবে সবকিছু ঢাকা হয় শিবির ট্যাগ দিয়ে। আমরা ছাত্রলীগ কিংবা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের যদি এতই শিবিরভীতি থাকে তাহলে আইন করে শিবিরকে নিষিদ্ধ করেন না কেন?

তিনি বলেন,ধারণা করে, মিথ্যা অভিযোগ করে কাউকে মারতে পারেন না আপনারা। এটা গুরুতর অপরাধ, ফৌজদারি অপরাধ। আমি অনেক খোঁজ নিয়ে দেখেছি আমাদের যেসব শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে তারা শিবির কেন, কোনো সংগঠনের সঙ্গেই জড়িত নয়। আমি মনে করে তাদের শিবির করার জন্য মারা হয়নি, তাদের মারা হয়েছে ইসলামী মাহফিল করার জন্য। বাংলাদেশের মুসলমানরা ধর্মীয় সমাবেশ করবে সেটার জন্য মার খাবে সেটার জন্য আমরা দেশ স্বাধীন করেছিলাম?

ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে ইঙ্গিত করে আইন বিভাগের এই অধ্যাপক বলেন, আজকে যারা ছাত্রলীগের শীর্ষ নেতারা আছে তারা সবাই আইন বিভাগের ছাত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২টায় ঢাবির আইন অনুষদের সামনে এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড.আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা দেখেছেন সাধারণ শিক্ষার্থীরা রমজান উপলক্ষে মসজিদে আলোচনার পোস্টারে কোনো ধরনের রাজনৈতিক কিছু ছিল না। রোজার মাসে কীভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় সেজন্য তারা একটি প্রোগ্রামের আয়োজন করেছিল, সেখানে এই হামলা করা হয়েছে।

এই হামলাকে ফৌজদারি অপরাধ আখ্যা দিয়ে তিনি বলেন, শাহবাগ থানা ছাত্রলীগের নেতাকর্মীরা যে হামলা চালিয়েছে সেটা বাংলাদেশের ফৌজদারি আইন অনুযায়ী জঘন্য অপরাধ। ছাত্রলীগ থেকে হামলাকারী নেতাকর্মীদের বহিষ্কারের জন্য এ সময় ছাত্রলীগের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে হামলাকারী তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান। মানববন্ধনে হামলার শিকার হওয়া আইন বিভাগের শিক্ষার্থী সাফওয়ান বলেন, আমাদের এই প্রোগ্রামে হামলা হবে আমরা ভাবতেও পারিনি। বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ক্যাম্পাস বলে আমরা যেটাকে মনে করি সেখানে বহিরাগত ছাত্রলীগ নেতারা এসে আমিসহ আমার সহপাঠীদের ওপর হামলা করে রক্তাক্ত করে। আমরা জানি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা যারা আছেন তারা আমাদের বিভাগের। তাদের বিভাগের শিক্ষার্থী হয়েও যদি আমাদের এভাবে ন্যাক্কারজনক হামলার শিকার হতে হয় আর তারা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা কীভাবে তাদের সিনিয়র ভাই মনে করব। আমরা এ হামলার কঠিন বিচার চাই।

মানববন্ধন শেষে হামলাকারীদের বিচার দাবি ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে আইন অনুষদের ডিনের কাছে স্মারকলিপি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com