• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আদমজী ইপিজেডে পাওনা পরিশোধের দাবিতে বেকা গার্মেন্ট শ্রমিকদের মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ৫:০৬
আপডেট: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ৫:০৬

96000235 1

আদমজী ইপিজেডে পাওনা পরিশোধের দাবিতে বেকা গার্মেন্ট শ্রমিকদের মানববন্ধন

নারায়ণগঞ্জগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত বেকা গার্মেন্টস শ্রমিক-কর্মচারীরা সকল পাওনা অবিলম্বে পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কারখানার শ্রমিক আব্দুল আউয়লের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাচঁপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার খানঁ , কারখানার শ্রমিক মাসুদ, বিউটি, ফাতেমা , জাহানারা প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, কারখানার মালিক গত ২১ এপ্রিলে ইপিজেডস্থ আইন লঙ্গন করে শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাস না দিয়ে অবৈধভাবে কারখানা বন্ধ করে দেয়। শ্রমিকরা কারখানা চালু করাসহ বকেয়া পাওনা পরিশোধে নিয়মমেনে আন্দোলন সংগ্রাম করায় তাদেরকে বেপজা র্কর্তৃপক্ষ পুলিশ দিয়ে হামলা করে।
শ্রমিকরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর গত ২৭ এপ্রিল স্মারকলিপি পেশ করে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরে সংকট নিরসনে দাবিনামা দিয়েছে। ঈদুল ফিতরের আগে সংকট সমাধান না হওয়ায় শ্রমিকরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনশন করে। ১০ মে ঢাকায় বেপজার চেয়াম্যান কার্যালয় অভিমুখে মিছিল ও স্মারকলিপি পেশ করে।
নির্বাহী চেয়ারম্যান দেড় মাস সময় নিয়েও কোন সংকট সমাধান করেনি। গত ২৫ জুলাই কারখানা নিলাম/বিক্রী করেছে বেপজা কর্তৃপক্ষ। ২ মাস অতিক্রান্ত হওয়ার পরেও শ্রমিক-কর্মচারীরা এখনো বকেয়া মজুরিসহ আইনানুগ সকল প্রাপ্য পাওনা পায়নি কেন? ৮ মাস অতিবাহিত হচ্ছে অথচ বেতন না পাওয়ায় শ্রমিকরা আজকে দিশেহারা!!!! কারন বাজারে প্রতেকটি জিনিপত্রের দাম বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে জ্বালানির মূল্য বৃদ্ধি করায় বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া , মুদি দোকানের বিল আজকে শ্রমিকরা দিতে পারছে না। গত কিছু দিন যাবৎ আদমজী ইপিজেড কর্তৃপক্ষ শ্রমিকদের ডেকে মিটিং করে বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার কথা বলে। শ্রমিকদের অন্যান্য সুযোগ সুবিধা না দেওয়ার জন্য আত্মসাৎ করতে বেপজা কর্তৃপক্ষ ষড়যন্ত্র করছে।
নেতৃবৃন্দ আরো বলেন, অবিলম্বে বেকা গার্মেন্টস শ্রমিক কর্মচারীদের বকেয়া ৩ মাসের বেতন, ঈদ বোনাস, নোটিশ পে-গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, অর্জিত ছুটির টাকাসহ আইনানুগ সকল প্রাপ্য পাওনা এবং কুনতং গার্মেন্টস শ্রমিকদের বকেয়া ৬৪ শতাংশ প্রাপ্য পাওনা পরিশোধ করার আহ্বান জানান। অন্যথায় অধিকার আদায়ে কঠোর আন্দোলন করবে বেকার শ্রমিকরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com