• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ নেতার বাবার জানাজায় সালাহউদ্দিন ও জামায়াত প্রার্থী

প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৮:০৮
আপডেট: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৮:০৮

IMG 2711

আ’লীগ নেতার বাবার জানাজায় সালাহউদ্দিন ও জামায়াত প্রার্থী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধুরীর বাবা সিরাজ আহমদের (৮৪) জানাজায় অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ, জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সোমবার দুপুর ২টায় চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে জানাজায় উপস্থিত হন তিনি।

এছাড়া সাবেক সংসদ সদস্য এইচএম সালাহউদ্দিন মাহমুদ, সাবেক মেয়র আলমগীর চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়জী, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, চকরিয়া পৌরসভা সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, কক্সবাজার জেলা জামায়াতের হেদায়েত উল্লাহ, উপজেলা জামায়াতের সাবেক আমির মোজাম্মেল হক, পৌরসভার আমির আরিফুল কবির, সেক্রেটারি কুতুবউদ্দিন হেলালী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম প্রমুখ।

IMG 2712

রোববার রাত ৮টার দিকে চকরিয়া পৌরসভা ৫ নাম্বার ওয়ার্ডের কাহারিয়া ঘোনার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com