• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইনশা-আল্লাহ এবার নির্বাচনে ধানের শীষ প্রতীকের জয় হবে: ওয়ারেছ আলী

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৯:১৩
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৯:১৩

96666352 1

ইনশা-আল্লাহ এবার নির্বাচনে ধানের শীষ প্রতীকের জয় হবে: ওয়ারেছ আলী

জামালপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ এবার নির্বাচনে ধানের শীষ প্রতীকের জয় হবে।

সোমবার (২৬ জানুয়ারী ) জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের ইটাইল বাজারে বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।

ওয়ারেছ আলী মামুন বলেন, জামালপুর সদর আসনের জনগণের চাওয়া পাওয়া পূরণ করতে হলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে, জামালপুর থেকে বিএনপির এমপি বানাতে হবে। এই জন্য জামালপুর সদর উপজেলার সাধারন মানুষ ও সর্বস্তরের বিএনপির নেতাকর্মীদেরকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

এ ছাড়াও তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড যথাক্রমে পীরগঞ্জ বাজার, বকুলতলা বাজার, জাগরণী বাজার, পিয়ারপুর বাজার, জামতলী বাজারে গণসংযোগ করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

এসময় তার সাথে ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, সহ সভাপতি অধ্যাপক মোকছেদুর রহমান হারুন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমসহ জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলা দল, ওলামা দল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পথসভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com