• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে : আব্দুস সালাম

প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫ ৯:২৮
আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫ ৯:২৮

9600025 3

একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে : আব্দুস সালাম

জনতার আওয়াজ ডেস্ক
একটি মহল বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম আরও বলেন, ‘একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তারা চেষ্টা করছে বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার। কিন্ত সেই অপচেষ্টা সফল হবে না। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপির ক্ষতি করতে পারেনি। এ ষড়যন্ত্রকারী মহল আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টয় লিপ্ত।’

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর লড়াই করেছেন, লাঞ্ছিত হয়েছেন। তারপরও সব কিছু ধৈর্যের সঙ্গে অবলোকন করছেন। প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেনি, যাতে দেশের আর্থসামাজিক অবস্থার অবনতি না হয়।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের সাত মাস পরও রাজনৈতিক ধূম্রজাল বিস্তার করে রাখা হয়েছে। সবাই আমাদের প্রশ্ন করেন নির্বাচন কবে এবং কীভাবে হবে। রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে। এটা আমাদের কাছে কাম্য না।’

সভায় রাজশাহী বিভাগের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। ৫ আগস্টের পরের রাজনীতির মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com