• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কালো চাদরে মোড়ানো হলো ইউনিয়ন পরিষদ ভবন

প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ৫:১১
আপডেট: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ৫:১১

999223

কালো চাদরে মোড়ানো হলো ইউনিয়ন পরিষদ ভবন

বরিশাল প্রতিনিধি
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ঘাতকের নির্মম বুলেটে শাহাদাৎবরন করেছিলেন বরিশালের তৎকালীণ গৌরনদী বর্তমান আগৈলঝাড়া উপজেলার কৃতি সন্তান বঙ্গবন্ধুর বোন জামাতা আব্দুর রব সেরনিয়াবাত ও তার পরিবারের ছয়জন সদস্য।

১৫ আগস্ট ভয়াল কালরাতে শহীদদের স্মরণে প্রতিবছরের ন্যায় এবারও মাসব্যাপী শোকের মাস পালনের ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের জাতীয় পুরস্কার চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। ইতোমধ্যে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনকে শোকের কালো চাদরে মুড়িয়ে দেয়ার পাশাপাশি শহিদ গ্যালারী ও শোকের তোরণ নির্মাণ করা হয়েছে। ভবনের চারপাশে শহিদদের মুখয়ব ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন সাটানো হয়েছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ঘাতকের নির্মম বুলেটে শাহাদাৎবরন করেছেন দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পিতা তৎকালীণ মন্ত্রী কৃষককুলের নয়ন মনি আব্দুর রব সেরনিয়াবাত সহ তার পরিবারের ছয় সদস্য। তাই ১৫ আগষ্টের নৃশংস ও ভয়ঙ্কর নির্মমতার ইতিহাস এ অঞ্চলের তরুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষে শহিদ গ্যালারী নির্মাণসহ পুরো ইউনিয়ন পরিষদকে শোকের চাদরে মুড়িয়ে দেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com