• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কুমিল্লায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৪৯
আপডেট: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৪৯

9663230

কুমিল্লায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লা উত্তর জেলা বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও কাজে বাধা দেওয়ার অভিযোগে দলটির দুই শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চান্দিনা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তাপস দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান।

তিনি বলেন, পদযাত্রার নামে বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলতা সৃষ্টি করে। এতে পুলিশ বাধা দিলে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় চান্দিনা থানা পুলিশের উপপরিদর্শক তাপস দাস বাদী হয়ে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম শাওনসহ ৩৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রসঙ্গত, ১০ দফা দাবিতে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চান্দিনা উপজেলার কুটুম্বপুর ও তীরচর এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করার চেষ্টা করে উত্তর জেলা বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তখন পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ছোড়ে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ২৫ নেতাকর্মী আহত হন। এ ছাড়া সিপন হোসেন ও হাসান পারভেজ নামে পুলিশের দুই কনস্টেবল আহত হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com