• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়ার প্রয়াণে জামালপুরে বিএনপির দোয়া ও প্রার্থনা সভা

প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৯:১১
আপডেট: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৯:১১

96665932

খালেদা জিয়ার প্রয়াণে জামালপুরে বিএনপির দোয়া ও প্রার্থনা সভা

জামালপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি । শ্রী শ্রী’রী দয়াময়ী মন্দিরে আয়োজিত প্রার্থনা সভা

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২ জানুয়ারি) জামালপুর সদরের ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি মসজিদ ও মন্দিরে দোয়া মাহফিল ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জামালপুর সদর-৫ আসনের এমপি প্রার্থী এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

জামালপুর নতুন হাইস্কুল মোড় সংলগ্ন মসজিদে উপস্থিত হয়ে দোয়ায় অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। দোয়া মাহফিলে তিনি মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এসময় উক্ত মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন দোয়া পরিচালনা করেন।

এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, ওলামা দলসহ বিভিন্ন পেশাজীবী ও সাংগঠনিক দলের নেতারা নিজ নিজ এলাকার মসজিদে দোয়া মাহফিল পরিচালনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com