• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খুলনায় অনুমোদনহীন ভবনের খেলাপী অংশ ভেঙ্গে ফেলেছে কেডিএ

প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ১২:৫৬
আপডেট: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ১২:৫৬

kda

খুলনায় অনুমোদনহীন ভবনের খেলাপী অংশ ভেঙ্গে ফেলেছে কেডিএ

ফকির শহিদুল ইসলাম,খুলনা
খুলনা মহাপরিকল্পনাধীন এলাকায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বৃহস্পতিবার সকাল ১১ টায় খুলনা জেলার সদর থানার অর্ন্তগত বানিয়াখামার মৌজাধীন আর এস দাগ নং-২৮২১৩ এর উপর নির্মিতব্য সৈয়দ কামরুল ইসলামের ছেলে সৈয়দ মোঃ বেলাল কর্তৃক অনুমোদিত নকশার খেলাপ করে নির্মাণাধীন ছয়তলা ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারিত অংশ অপসারন করা হয়। তাছাড়া গত ১৫ ডিসেম্বর সকাল ১০ টায় খালিশপুর থানার অর্ন্তগত গোয়ালপাড়া মৌজাধীন প্লট নং-৬১, ওয়েষ্ট জোন, ব্লক-সি এর উপর নির্মিতব্য শেখ শহিদুল ইসলামের ছেলে শেখ তারেক কর্তৃক অনুমোদিত নকশার খেলাপ করে নির্মাণাধীন একতলা ভবনের কলামসহ ফাউন্ডেশনের খেলাপী অংশ অপসারন করা হয়েছে।
উক্ত ভাঙ্গার কার্যক্রমে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের স্থায়ী সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), শবনম সাবা, অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। তাছাড়া কেডিএ’র ইমারত পরিদর্শকগণসহ বিভিন্ন স্তরের কর্মচারীগণ অংশগ্রহণ করেন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যগণ দায়িত্ব পালন করেন।
পরিকল্পিত নগরায়নের স্বার্থে ভবিষ্যতেও এ ধরণের অননুমোদিত, খেলাপী ও অবৈধ নির্মাণ অপসারনের কাযক্রম অব্যাহত থাকবে। তাই পরিকিল্পিত খুলনা গড়ার প্রত্যয়ে ও ভবন মালিকগণের আর্থিক ক্ষয়ক্ষতি পরিহারের লক্ষ্যে নকশা অনুমোদন ব্যতীত ও নকশার ব্যতয় ঘটিয়ে এবং অবৈধ দখলদারিত্বের মাধ্যমে যে কোন নির্মাণ কাজ হতে বিরত থাকতে সকলকে উদাত্ত আহবান জানানো হচ্ছে।

কেডিএর অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান জানান, অনুমোদনহীন অংশ অপসারণের জন্য কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ নিজ উদ্যোগে অপসারণের জন্য চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। কিন্তু তারপরও তারা শোনেন না। অনুমোদনহীন স্থাপনার বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com