• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাজীপুরে সড়ক অবরোধ

প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ২:০৬
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ২:০৬

966663 1

গাজীপুরে সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের মৌচাকে বিজিএমইএ ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৮টায় পূর্বাণী গ্রুপের শ্রমিকরা কাজে যুগ না দিয়ে কারখানার ভিতরে অবস্থান করে। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

শ্রমিকরা জানান, সোমবার তাদের মাসিক বেতন পরিশোধ করা হয়। বেতন পরিশোধ হলেও বিজিএমইএ ঘোষিত ওভারটাইম, হাজিরা বোনাস, নাইট বিল, টিফিনের টাকা দেয়া হয়নি। কর্তৃপক্ষকে জানানোর পরও কর্ণপাত না করায় বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।

শিল্প পুলিশ কালিয়াকৈর জোনের ওসি শহিদুল ইসলাম, পূর্বাণী গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে ঢাকা-টাঙ্গার মহাসড়কে অবস্থান নিয়েছেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। এক লেনে যান চলাচল করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com