• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ২:৩৯
আপডেট: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ২:৩৯

9600036 8

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ‘বিএনপির মিছিলে বাধা দেওয়ার’ জের ধরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার কালীপুর ইউনিয়নের গুণাগরি এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে আনোয়ারা সার্কেল এএসপি হুমায়ুন কবীরসহ ৭-৮ জন পুলিশ সদস্য আহত হন। এতে বিএনপির ২০-২২ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ADVERTISEMENT

এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় দুই নেতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালীতে একটি সমাবেশ আয়োজনের কথা ছিল উপজেলা বিএনপির।

কিন্তু ওই সমাবেশে বাধা দেওয়ার ঘোষণা আসায় সাবেক মন্ত্রী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর কালীপুরের বাড়ির উঠানে সমাবেশ করে বিএনপি। পরে সমাবেশ থেকে মিছিল নিয়ে আসার সময় বাধা পড়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল ছুড়লে সংঘর্ষ বাধে।

jagonews24

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘বাঁশখালীর পুকুরিয়াসহ কয়েকটি স্থানে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল। প্রত্যেক স্থানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করার খবর পেয়ে কালীপুরের গুণাগুরিতে সমাবেশ করা হয়। সমাবেশ থেকে মিছিল নিয়ে বের হয়ে বাঁশখালী সড়কে ওঠার সময় পুলিশ বাধা দেয়। এতে কয়েকজন কর্মী গুলিবিদ্ধ হয়।’

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক বলেন, ‘বিএনপির মিছিলটি মূল সড়কে উঠতে চাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা থাকায় পুলিশ মিছিলটি ঘুরিয়ে নেওয়ার অনুরোধ করে। এসময় মিছিল থেকে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com