• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চাঁপাইনবাবগঞ্জে এক প্রেমিকাকে নিয়ে দুই প্রেমিকের মারামারি

প্রকাশ: সোমবার, ৩ জুলাই, ২০২৩ ৮:৪৬
আপডেট: সোমবার, ৩ জুলাই, ২০২৩ ৮:৪৬

96663652

চাঁপাইনবাবগঞ্জে এক প্রেমিকাকে নিয়ে দুই প্রেমিকের মারামারি

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক প্রেমিকাকে নিয়ে দুই প্রেমিকের মারামারির ঘটনা ঘটেছে। এতে এক প্রেমিক গুরুতর আহত হয়েছেন। অপর প্রেমিককে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে ২রা জুলাই রোববার বিকেল ৪টার দিকে চরধরমপুর বিন্দুপাড়া আমবাগানে। দুই প্রেমিক এক প্রেমিকাকে নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে। মো. রবিউল ইসলাম অপর প্রেমিক মো. হেলালের (১৯) পেটে ছুরি দিয়ে আঘাত করলে ভুরি বের হয়ে যায়।

দুই প্রেমিক হলো- উপজেলার চরধরমপুর গ্রামের মিস্ত্রিপাড়ার মৃত জহির উদ্দিনের ছেলে মো. হেলাল ও মো. আইজুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম। তাঁরা সম্পর্কে আপন চাচাতো ভাই।
সরজমিনে গিয়ে জানা যায়, এক বছর পূর্বে দুইজন রাজমিস্ত্রির কাজে সিরাজগঞ্জ গেলে এক মেয়ের সঙ্গে পরিচয় হয়। দুজনই ঐ মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রেমিকা দুজনের সঙ্গে মোবাইলে পৃথকভাবে কথা বলে। বিষয়টি দুই প্রেমিকের মধ্যে জানাজানি হলে মারামারিতে জড়িয়ে পড়ে তারা।

এসময় মো. রবিউল ইসলাম মো. হেলালের পেটে ছুরি মেরে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মোসা. ফারজানা আলম পান্না উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করেন।

এ ব্যাপারে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম রেজা জানান, পুলিশ অভিযুক্ত মো. রবিউলকে স্থানীয়রা আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com