• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় নারায়ণগঞ্জ আদালত পাড়ায় আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ৯:৪৪
আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ৯:৪৪

9744478

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় নারায়ণগঞ্জ আদালত পাড়ায় আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আদালত পাড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে শুরু হয়ে এই আনন্দ মিছিলটি আদালত পাড়ার প্রদক্ষিণ করে পুনরায় বার ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগ দীর্ঘ ১৬ বছর ধরেই সন্ত্রাসী কর্মকাÐ করে আসছে। ক্ষমতার বলে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। তারা শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের ওপর হামলা করেছে। সারাদেশে তারা অসংখ্য মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। আওয়ামী লীগের প্রশ্রয়ে সারাদেশে খুন, গুম, টেন্ডারবাজি, ধর্ষণসহ অসংখ্য অপকর্ম করেছে। তাই ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার জন্য অন্তর্র্বতীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এড. খন্দকার আজিজুল হক হান্টুর সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক এড এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় আনন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক এড. জাকির হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আঃ বারী ভ‚ঁইয়া, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবী এড. বেনজীর আহমেদ, এড.সৈয়দ মশিউর রহমান শাহিন, এড. রকিবুল হাসান শিমুল, এড. কাজী আব্দুর গাফফার, এড. মানিক মিয়া, এড. সিমা সিদ্দিকী, এড. আজিজুর রহমান মোল্লা, এড. আলম খান, এড.একেএম মাহমুদুল হক আলমগীর, এড সালাহউদ্দিন ভ‚ঁইয়া সবুজ, এড. নজরুল ইসলাম মাসুম, এড. সিদ্দিকুর রহমান, এড. হৃদয়, এড.এসএম সায়েম রানা, এড. ফজলুর রহমান ফাহিম, এড. কাজী রাশিদা আক্তার, এড.আসমা হেলেন বিথি, এড. মাসুদা বেগম শম্পা, এড. হামিদা খাতুন লিজা, এড. মামুন মাহামুদ মিয়া, এড. শাহআলম শামীম, এড.জামান মিয়া, এড. ফাতেমা মাসুদ, এড.কাজী সুমন, এড.আবুল কালাম আজাদ, এড.আবু রায়হান, এড. আশরাফুল বারী ভুঁইয়াসহ বিএনপিপন্থী আইনজীবীবৃন্দ।
উল্লেখ্য, আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্র্বতী সরকার। গত বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com