• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দৃশ্যমান উন্নয়ন চাইলে নৌকা ছাড়া বিকল্প নেই

প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ৮:৪৯
আপডেট: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ৮:৪৯

9888758 2

দৃশ্যমান উন্নয়ন চাইলে নৌকা ছাড়া বিকল্প নেই

বরিশাল প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-৫ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় উপস্থিত থেকে দেশের উন্নয়নের স্বার্থে জনগণের স্বার্থে আওয়ামী লীগ সরকারের নানামুখি উন্নয়ন মূলক কাজের চিত্র জনগণের কাছে তুলে ধরার আহবান জানান, পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের মনোনীত নৌকার প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

আজ বুধবার (২০ ডিসেম্বর) বিকালে বরিশাল নগরীর গফুর সড়ক এলাকায় খান মামুন এর বাসভবন প্রাঙ্গনে আয়োজিত নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র আবুল খায়ের আব্দুল্লহ খোকন সেরনিয়াবাত।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর জাতীয় কমিটির সদস্য এ্যাড. বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সদস্য কেবিএস আহমেদ কবির, বরিশাল মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড. আফজালুল করীম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য আনিস উদ্দিন শহীদ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. লষ্কর নুরুল হক, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, শহর আওয়ামী লীগ এর সাবেক সভাপতি হারুন, মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক মোঃ নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাহিদুর রহমান মাহাদ, মহানগর ছাত্রলীগ এর রেজানুর রহমান নিয়ন, সহ মহানগর আওয়ামী লীগ ও সহোযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

এর আগে, বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে মিছিল এবং গণসংযোগ করেছে নেতাকর্মীরা। বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর দক্ষিণ সদর রোডের নির্বাচনী কার্যালয় চত্বর থেকে মিছিল ও গণসংযোগ শুরু করেন তারা।

প্রতীক পাওয়ার পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সার্কিট হাউজের সামনে থেকে নৌকার পক্ষে একটি মিছিল বের করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিছিলটি সদর রোড গিয়ে শেষ হয়।

পথিমধ্যে পথচারীদের সঙ্গে গণসংযোগ করে নৌকার লিফলেট বিতরণ করেন তারা। এ সময় বরিশালের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকায় ভোট চান আওয়ামী লীগ নেতাকর্মীরা।

গণসংযোগকালে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বরিশালের উন্নয়ন তরান্বিত করতে আবারও নৌকা বিজয়ী করা প্রয়োজন।

নৌকা বিজয়ী হলে বরিশালে ভোলার গ্যাস আসবে। সার্বিক উন্নতি হবে। ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা বিজয়ী করার আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com