শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তকপুর জেলায় নবনির্বাচিত তিনজন সংসদ সদস্যদের নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময়সভা আজ বিকেল আড়াইটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেøনলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে সভায় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহম্দে আসলাম,শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান কিরন,শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক গন এ সভায় অংশ নেয়। প্রায় তিন ঘন্টা ব্যাপী এ সভায় সবচেয়ে বেশী গুরুত¦ারোপ করা হয় শরীয়তপুর-নাওডোবা মহাসড়ক ও শরীয়তপুর-নরসিংহপুর আলুরবাজার ফেরীঘাট পর্যন্ত মহাসড়কটি। এ ছাড়া মাদক,স্বাস্থ্য ও চিকিৎসা সহ আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে।













