• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জে ভোরে মিছিলের প্রস্তুতিকালেআ’লীগ কর্মীসহ আটক-৭

প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৬:৩২
আপডেট: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৬:৩২

9600005 7

না’গঞ্জে ভোরে মিছিলের প্রস্তুতিকালেআ’লীগ কর্মীসহ আটক-৭

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদও উপজেলার ফতুল্লায় ভোরে আওয়ামীলীগের এক কর্মীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের ধারণা, তারা হয়তো মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।
সোমবার (২১ এপ্রিল) ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে আসামিদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন জানিয়েছেন তিনি ইতপূর্বে আওয়ামীলীগের বিভিন্ন মিছিল সমাবেশে অংশ নিতেন।
আটকরাকৃতরা হলেন, ঠিকাদার ও যুবলীগ নেতা আবুল হোসেন (ছাত্র হত্যায় অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের সহযোগী), মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহালম, তপন, রাসেল। আটককৃতরা ফতুল্লার লালপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছে, সোমবার ভোরে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আজ ভোরে শিবু মার্কেট থেকে সাতজনকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি ও তাদের নাম ঠিকানা ও এর সাথে আরো কারা কারা সম্পৃক্ত তা নিশ্চিত হতে কাজ করছি। তাদের কেউ রাজমিস্ত্রী কেউবা অন্য পরিচয় দিচ্ছে। রাজনৈতিক পরিচয় নেই আটকদের কারো তারা বলছে তবে একজন জানিয়েছেন তিনি আগে থেকে আওয়ামীলীগের সকল কর্মসূচিতে যেতেন। আমরা সকলের মোবাইল ও অন্যান্য তথ্য যাচাই করছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com