• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে মেট্রোরেল আনারচেষ্টা করছি : দিপু ভূঁইয়া এমপি

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ১:৪২
আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ১:৪২

9659632

নারায়ণগঞ্জে মেট্রোরেল আনারচেষ্টা করছি : দিপু ভূঁইয়া এমপি

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবিঃ প্রতিনিধি
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জে মেট্রোরেল আসবে সবাই বলছিল। কিন্তু নারায়ণগঞ্জ মেট্রোরেলের রুটেই ছিল না। আমরা চেষ্টা করছি মেট্রোরেলটা যেন নারায়ণগঞ্জ পর্যন্ত আসে। কারণ নারায়ণগঞ্জ থেকে বিপুল পরিমান লোক প্রতিদিন ঢাকায় যায়। মেট্রোরেলের সুবিধাটা আসলে নারায়ণগঞ্জবাসীর জন্য আশীর্বাদ হয়ে আসবে। আমাদের প্রত্যাশা মেট্রোরেলটা যেন নারায়ণগঞ্জে আসে।
সোমবার (২০ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ চেম্বার ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
চেম্বার সভাপতি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছি নারায়ণগঞ্জকে মেট্রোসিটি করার জন্য। নারায়ণগঞ্জ মেট্রোসিটি হলে এখানে সাতশোর মত পুলিশই আসবে। এটা নারায়ণগঞ্জের নিরাপত্তার সমস্যাটাকে অনেকটা সমাধান করবে। আমরা নারায়ণগঞ্জকে সেফ সিটি করার চেষ্টা করছি। এখানে এআই ক্যামেরা থাকবে। কোন অসৎ লোক বা ওয়ারেন্টভুক্ত আসামি নারায়ণগঞ্জে আসলেই এই তথ্য পুলিশ প্রশাসনের কাছে চলে যাবে। নারায়ণগঞ্জবাসী যেন ঘরের দরজা খুলে ঘুমাতে পারে এই ব্যাবস্থা করবো।
এমপি দিপু ভূঁইয়া বলেন, আমরা নারায়ণগঞ্জকে এ ক্যাটাগরিতে নিয়ে আসার দাবী জানিয়েছি। নারায়ণগঞ্জ জিডিপিতে এত অবদান রাখার পরেও এটা এভাবে রেখেছে। এর থেকে ওভারকাম করতে চাই। শহীদ জিয়া হল ভাঙা অবস্থায় আছে। এখানে নতুন ভবনের জন্য একটি একশো কোটি টাকার প্রজেক্ট প্রায় চূড়ান্ত।
তিনি বলেন, আমরা দাবী জানিয়েছি একটি মেডিকেল কলেজের জন্য। এটা হলে নারায়ণগঞ্জবাসীকে আর ঢাকায় যাওয়া লাগবে না। আমরা চেম্বারের উদ্যোগে কর্মব্যাবস্থার জন্য স্কিল ট্রেনিং সেন্টারের মত ইউনিভার্সিটি করার চিন্তা করছি। এর মাধ্যমে তারা যেন চাকুরি পায় এবং দেশের বাইরেও যেতে পারে। কারণ বাংলাদেশে দক্ষ লোক পাওয়া মুশকিল। দক্ষ লোক বিদেশে গেলে রেমিটেন্স বেশি আসবে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকার বহুদিন পর বাংলাদেশে একটি নতুন বাজেট দিয়েছে। যে বাজেট বাংলাদেশের প্রতিটি মানুষের আশা ছিল। মানুষ আশায় ছিল কী ধরনের বাজেট হবে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে যে বাজেটগুলো দেয়া হয়েছিল সেগুলো জনগণের কোন কাজে আসেনি।
তিনি আরো বলেন, দীর্ঘমেয়াদী ঋণের সুবিধার জন্য ইন্ডাস্ট্রিগুলো আগের জায়গায় চলে আসবে। ক্ষুদ্র ঋণ যেগুলো আছে কৃষি ঋণের মত যাদের বাসায় গিয়ে ব্যাংকের লোকেরা হ্যারেজমেন্ট করছিল। মাননীয় প্রধানমন্ত্রী সেই ঋণ মওকুফ করে দিয়েছে। এজন্য আমি নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com