• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারীবিষয়ক সংস্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে পাবনায় বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৪:০৩
আপডেট: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৪:০৩

96000036 4

নারীবিষয়ক সংস্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে পাবনায় বিক্ষোভ

পাবনা প্রতিনিধি

নারীবিষয়ক সংস্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে পাবনায় হেফাজতে ইসলামের বিক্ষোভ। ছবি: প্রতিনিধি

ইসলামের মৌলিক শিক্ষা ও বিধানের বিরুদ্ধে নারী বিষয়ক সংস্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে এবং ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে পাবনায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে হেফাজতে ইসলাম পাবনা জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পাবনা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সমাবেশে বক্তব্য দেন, হেফাজতে ইসলাম পাবনা জেলার সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান, মাওলানা আব্দুল গফুর, মাওলানা আমিনুর রহমান, মুফতি ইলিয়াস, মুক্তি মুক্তাদির সহ হেফাজতে ইসলাম পাবনা জেলা শাখার অন্যান্য সদস্যরা।

বক্তারা অবিলম্বে ইসলামের মৌলিক শিক্ষা ও বিধানের বিরুদ্ধে নারী বিষয়ক সংস্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবি জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com