• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন হলেই তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন: টুকু

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ১১:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ১১:৫৩

9666398569

নির্বাচন হলেই তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন: টুকু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। নির্বাচন হলেই তারেক রহমান আল্লাহর রহমতে এ দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। আগামী দিনে আমরা জনগণের পাশে থাকব। বিএনপি জনগণকে নিয়ে পথ চলতে চায়।

বৃহস্পতিবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আন্দোলনের এক বছরেই আমরা দ্বিধা-বিভক্ত হয়ে যাই, তাহলে যারা শহীদ হলেন, রক্ত দিলেন, তাদের রক্ত কিন্তু প্রশ্ন করবে এর জন্য আমরা কি শহীদ হয়েছি? আজকে ছাত্র-জনতা রক্ত দিল, তাহলে সেই জনতাকে কেন ভয় পাচ্ছে। নির্বাচন দিতে কেন ভয় পাচ্ছে। নির্বাচন নিয়ে কেন বিতর্ক তুলছে।

তিনি বলেন, এ দেশের মালিক হচ্ছেন দেশের জনগণ। জনগণ নির্ধারিত করবে কে রাষ্ট্র পরিচালনা করবে? বিএনপি প্রথম থেকেই নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করে আসছে। দ্বিধা-দ্বন্দ্ব ও এই আন্দোলনকে বিতর্ক না করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আজকে আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায়, তারা ফ্যাসিবাদকে উসকে দিচ্ছে। বিগত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতা গুম ও খুন হয়েছেন। খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে। অসংখ্য আলেম ওলামাদের হত্যা করা হয়েছে। এ আন্দোলনে বিএনপির ৫ শতাধিক ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতাকর্মী শহীদ হয়েছেন।

ড্যাব টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক ডা. এমএ মতিনের সভাপতিত্বে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব এমএ বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com