• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীতে ফেনসিডিল-বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ৬:৪১
আপডেট: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ৬:৪১

we

নোয়াখালীতে ফেনসিডিল-বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ১২৩ বোতল ফেনসিডিল ও এক বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে গ্রেফতার মাদক কারবারিকে বেগমগঞ্জ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এর আগে, গতকাল সোমবার রাতে তাকে উপজেলার চৌমুহনী পৌরসভার শরীফপুর এলাকা থেকে গ্রেফতা করা হয়।

গ্রেফতার মাদক কারবারি এনামুল হক লালন (৩৫) কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক এনে চৌমুহনী এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানায় র‍্যাব।

এ সব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌমুহনী পৌরসভার শরীফপুর এলাকা থেকে মাদক কারবারি এনামুল হক লালনকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১২৩ বোতল ফেনসিডিল ও এক বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারি দীর্ঘদিন থেকে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক এনে এলাকায় বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com