• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১০:৫৩
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১০:৫৩

966635258

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল

কুমিল্লা প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে টাউন হল মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল চারটা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহানগরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমবেত হন টাউন হল মাঠে। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশে গণতান্ত্রিক ধারাকে পুনরুজ্জীবিত করতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এখন সময়ের দাবি।’

তারা বলেন, ‘জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত না হলে রাষ্ট্রযন্ত্র একটি গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হবে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।’

বক্তারা আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে, যাতে প্রতিটি রাজনৈতিক দলের ভোটের অনুপাতে আসন বণ্টন হয় এবং প্রকৃত জনমতের প্রতিফলন ঘটে। বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের আস্থা হারিয়েছে, তাই বিকল্প হিসেবে পিআর পদ্ধতি বাস্তবায়ন অপরিহার্য।’

সমাবেশ শেষে টাউন হল মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। হাতে জাতীয় ও দলীয় পতাকা, দাঁড়িপাল্লা প্রতীক এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে মিছিলটি নগরীর লিবার্টি চত্বর হয়ে রাজগঞ্জসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদসহ কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতারা এ সময় পাঁচ দফা দাবি- পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা প্রবর্তন, আওয়ামী লীগ ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন, জুলাই গণহত্যায় জড়িতদের বিচার, এবং জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন তুলে ধরেন। তারা বলেন, ‘বিগত কোনো গণভোটই জাতীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়নি; তাই বিএনপি প্রস্তাবিত একযোগে গণভোট ও জাতীয় নির্বাচন অযৌক্তিক।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com